বায়ার্ন বনাম 'চমক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুন্দেসলিগায় নবাগত পাডারবর্নের সঙ্গে বায়ার্ন মিউনিখের ম্যাচ। এ নিয়ে কে ভাবে! ভাবতে হচ্ছে, বায়ার্ন যে মুখোমুখি হচ্ছে পয়েন্ট তালিকায় শীর্ষ দলের! বিস্ময় উপহার দিয়ে চার ম্যাচ শেষে পাডারবর্নই যে বিস্ময়করভাবে পয়েন্ট তালিকার শীর্ষে। সমান ৮ পয়েন্ট বায়ার্নেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে বায়ার্ন আছে চার নম্বরে! গত শনিবার হ্যানোভারের বিপক্ষে ২-০ গোলের জয় পাডারবর্নকে তুলে দিয়েছে শীর্ষে। তবে পাডারবর্ন কোচ আন্দ্রে ব্রাইটেনরাইটার বাস্তববাদী, ‘অবনমন এড়াতে আমরা স্রেফ কিছু পয়েন্ট জোগাড় করে রাখছি।’ গোলডটকম।