বারবার কেন শেষ মুহূর্তে গোল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ বলছেন স্নায়ু ধরে রাখতে না পারার ফল। কারও বিশ্বাস, শরীর-মনে সমস্যা। যেটিই হোক, শেষ বাঁশির ঠিক আগে গোল খেয়ে হতাশায় পোড়া কিন্তু বন্ধ হচ্ছে না কিছুতেই। বাংলাদেশ দল যেন এই চক্রব্যূহ থেকে বেরোতে পারছে না।
তাজিকিস্তানের বিপক্ষে পরশু এক গোলের অগ্রগামিতা শেষ পর্যন্ত ধরে রাখা যায়নি। ৮৮ মিনিটে ফ্রিকিকে গোল করে প্রতিপক্ষ জয়ের সমান এক ড্র নিয়ে মাঠ ছেড়েছে। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে সম্ভাব্য তিনটি পয়েন্ট ফসকে গেল সবাইকে আফসোসে পুড়িয়ে।

>
বাদল রায়
বাদল রায়
খেলোয়াড়দের দায়িত্ববোধের অভাবেও বারবার এমনটা হচ্ছে বাদল রায়

ফুটবল অঙ্গনে কাল দিনভর এ নিয়েই আলোচনা-সমালোচনা। বাফুফে ভবনে চায়ের কাপে ঝড়ের মধ্যে সহসভাপতি বাদল রায় যেমন বললেন, ‘খেলোয়াড়দের দায়িত্ববোধের অভাবেও বারবার এমনটা হচ্ছে।’ তাঁর খেদোক্তি, ‘আমাদের ভালো স্ট্রাইকার থাকলে তাজিকদের সঙ্গে শেষ মিনিট পর্যন্ত খেলা গড়ায় না। আরও আগেই দু-তিনটি গোল করে আমরা জিতে যাই।’
ওই আড্ডায় জাতীয় দলের সাবেক কোচ হাসানুজ্জামান বাবলু কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘তাজিকদের সঙ্গে একজন মাত্র খেলোয়াড় বদল কেন? আক্রমণই সেরা রক্ষণ, ১০ জনের দলের বিপক্ষে আমরা রক্ষণাত্মক হলাম কেন?