বার্নাব্যু সংস্কারে নিষেধাজ্ঞা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সান্তিয়াগো বার্নাব্যুর নাম বদলে ‘আবুধাবি বার্নাব্যু’ হচ্ছে এটা পুরোনো খবর। ঐতিহ্যবাহী এ স্টেডিয়াম সংস্কারের জন্য গত বছর জানুয়ারিতেই প্রায় ৪০০ মিলিয়ন ইউরোর প্রকল্পও হাতে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। পরিকল্পনা ছিল একটা বিশাল শপিং মল আর হোটেল মিলিয়ে বার্নাব্যু কমপ্লেক্সটাকে আরও বড় করার। কিন্তু গোটা পরিকল্পনাই এখন অনিশ্চিত হয়ে গেছে মাদ্রিদের আদালতের রায়ে। বার্নাব্যু সংস্কারের কাজ স্থগিত করতে বলেছেন আদালত। মাদ্রিদ সিটি কাউন্সিলের আবেদনের পরিপ্রক্ষিতেই এমন রায়।
রিয়াল অবশ্য আশা ছাড়ছে না। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মাদ্রিদ সিটি কাউন্সিল ও মাদ্রিদ কমিউনিটির সঙ্গে যাবতীয় সমস্যার সমাধান করেই আবারও সংস্কারকাজে হাত দেওয়া হবে। বার্নাব্যুকে নতুন রূপে দেখার জন্য তাই অপেক্ষাটা একটু দীর্ঘায়িতই হচ্ছে রিয়াল সমর্থকদের। গোলডটকম।