বার্নাব্যুতে আসা-যাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ২০০৩ সালে ভিসেন্তে দেল বস্ককে দিয়ে শুরু। গত ১২ বছরে রিয়াল মাদ্রিদের কোচের সংখ্যাও ১২! রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাঁর সর্বশেষ খড়্গ চালালেন আনচেলত্তির ওপর। এঁদের মধ্যে হোসে মরিনহোই সবচেয়ে লম্বা সময় টিকেছেন—তিন বছর। আর হোসে আন্তোনিও কামাচো টিকেছিলেন চার মাসেরও কম, ম্যাচ হিসাব করলে মাত্র ছয়টি!
গত এক যুগে রিয়াল কোচরা
ভিসেন্তে দেল বস্ক (২৩ জুন, ২০০৩)
কার্লোস কুইরোজ (২৪ মে, ২০০৪)
হোসে আন্তোনিও কামাচো (২০ সেপ্টে. ২০০৪)
মারিনো গার্সিয়া র্যামন (৩০ ডিসেম্বর, ২০০৪)
ভ্যান্ডারলি লুক্সেমবার্গো (৪ ডিসেম্বর, ২০০৫)
হুয়ান র্যামন লোপেজ কারো (১ জুন, ২০০৬)
ফ্যাবিও ক্যাপেলো (২৮ জুন, ২০০৭)
বার্নড সুস্টার (৯ ডিসেম্বর, ২০০৮)
হুয়ান্দে রামোস (১ জুন, ২০০৯)
ম্যানুয়েল পেলেগ্রিনি (২৬ মে, ২০১০)
হোসে মরিনহো (১ জুন, ২০১৩)
কার্লো আনচেলত্তি (২৫ মে, ২০১৫)