বার্সা কি পারবে শেষ ষোলোয় উঠতে

হারের পর বার্সার রাইটব্যাক সের্হি রবার্তোছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে কাল রাতে পর্তুগালের ক্লাব বেনফিকার মাঠে ৩-০ গোলে হেরেছে বার্সেলোনা। এবার এই টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে শেষ ষোলোয় ওঠার পথ খুব কঠিন করে ফেলল কাতালান ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এ পর্যন্ত ১৪০টি দল গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই হারের পর মাত্র ১২টি দল পরের ধাপে যেতে পেরেছে। বোঝাই যাচ্ছে বার্সার পথটা কত কঠিন। ইউরোপা লিগে নেমে যাওয়ারও যথেষ্ট সম্ভাবনা আছে ক্লাবটির।

চ্যাম্পিয়নস লিগে সাম্প্রতিক ফর্মও ভালো যাচ্ছে না রোনাল্ড কোমানের দলের। ডাচ্‌ কোচের অধীনে ইউরোপসেরার এ টুর্নামেন্টে সর্বশেষ পাঁচ ম্যাচেই জয়বঞ্চিত বার্সা। ক্লাবটির ইতিহাসে আর কোনো কোচ চ্যাম্পিয়নস লিগে কখনো এমন খরার মুখ দেখেননি।

দুই ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে ‘ই’ গ্রুপের তলানিতে বার্সা। দলটির হাতে আছে আর চার ম্যাচ। বার্সা কি পারবে এখান থেকে শেষ ষোলোয় উঠতে?

আপনার মতামত দিন।