বার্সা ছাড়ছেন আলভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা ছেড়ে যেতে পারেন দানি আলভেজ—এমনটা আগে থেকেই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত মৌসুম শেষে সেটাই ঘটতে যাচ্ছে। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে বার্সেলোনার আলোচনা ভেঙে গেছে। প্রতি মৌসুমে ক্লাবের ৬০ শতাংশের বেশি ম্যাচ অবশ্যই খেলতে হবে এমন একটা শর্ত রেখে বার্সা আরও তিন বছরের চুক্তির প্রস্তাব আলভেজকে দিয়েছিল। কিন্তু তা পছন্দ হয়নি ৩১ বছর বয়সী ডিফেন্ডারের। প্যারিস সেন্ট-জার্মেই কিংবা ম্যানচেস্টার ইউনাইটেড আলভেজের পরের গন্তব্য হতে পারে বলে শোনা যাচ্ছে। এএফপি।