বার্সা সভাপতিকে আদালতে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসলে কত টাকা দিয়ে নেইমারকে কিনেছে বার্সেলোনা? বিতর্কটা যেন কোনো দিনই শেষ হবার নয়। বার্সেলোনার দাবি ৫৭ মিলিয়ন ইউরো। তবে সেটা পুরো সত্যি নয় বলেই মনে করেন স্পেনের একটি আদালত। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সই করাতে গিয়ে বার্সা প্রায় ২ দশমিক ৮৫ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছে বলে রায় দিয়েছেন মাদ্রিদের আদালতের প্রধান বিচারক পাবলু রুজ। আর এ জন্য অভিযুক্ত করা হয়েছে হোসেপ মারিয়া বার্তোমেউকে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে ১৩ ফেব্রুয়ারি বার্তোমেউকেও আদালতে ডাকা হয়েছে। এএফপি।