বার্সাকে গার্দিওলার 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেরি ভেনাবেলস, ববি রবসন, ফ্রাঙ্ক রাইকার্ড, পেপ গার্দিওলা—বার্সেলোনাকে ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে নিয়ে গিয়েছেন এই চার কোচ। ৬ জুন বার্লিনের ফাইনালে থাকার জন্য বার্সেলোনার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই চারজনকে। তবে কাল গার্দিওলা জানিয়ে দিয়েছেন, অনুরোধটা রাখতে পারছেন না। ‘আমি যাচ্ছি না, আমি এখানেই (মিউনিখে) থাকব’—কাল জানিয়ে দিয়েছেন বায়ার্ন মিউনিখের স্প্যানিশ কোচ। বার্সেলোনা সর্বশেষ যে দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে, সেই ২০০৯ ও ২০১১ সালে তাদের নেপথ্য নায়ক ছিলেন গার্দিওলাই। এএফপি।