বার্সাকে জেতালেন মেসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর জন্য মাইলফলক ছোঁয়ার ম্যাচ ছিল এটি—বার্সেলোনার জার্সিতে ৪০০তম জয়ের। লিওনেল মেসি নিজেই সেটি নিশ্চিত করলেন। শেষ মুহূর্তে গোল করে কাল অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলে জেতালেন বার্সাকে।
গোলশূন্য প্রথমার্ধের পর ৬৪ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনহা। তবে ডিয়েগো গডিনের গোলে ছয় মিনিট পরই সমতায় ফেরে অ্যাটলেটিকো। ম্যাচ ড্র হলে বার্সার শিরোপা স্বপ্নে লাগত বড় ধাক্কা, সেটি হতে দেননি মেসি। জটলার মধ্যে বল পেয়ে দ্বিতীয়বারের চেষ্টায় বল জড়ান জালে। সনি সিক্স।