বার্সাকে মাঠ দেবে না রিয়াল!
কোপা ডেল রের ফাইনালে প্রতিপক্ষ সেভিয়া। বার্সেলোনার সঙ্গে সেই ফাইনাল নিয়ে অন্য লড়াই জমে উঠেছে রিয়াল মাদ্রিদের! ফাইনালটা বার্সা খেলতে চেয়েছিল রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। বড় মাঠ ও স্পনসরদের ইচ্ছা—সব মিলিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনও চাইছিল বার্নাব্যুতেই হোক ফাইনাল। নিজেদের মাঠে এসে চিরপ্রতিদ্বন্দ্বীরা শিরোপার লড়াইয়ে নামবে, আর তারা সেটা দেখবে দর্শক হয়ে—এটা মানতে পারছিল না অধিকাংশ রিয়াল সমর্থক। রিয়ালও দিল না বার্সাকে সেই সুযোগ। কাপ ফাইনাল ২১ মে, সেদিনই বার্নাব্যুতে স্প্যানিশ রক তারকা ব্রুস স্প্রিংস্টিনের কনসার্ট রেখেছে রিয়াল! তাদের দাবি, কনসার্টের দিন-তারিখ নাকি আগেই ঠিক করা ছিল! কিন্তু বার্সার কাছে এই যুক্তি টেকেনি, ক্লাবের সাবেক সভাপতি হুয়ান গাসপার্ট তো বলেই দিলেন, ‘বার্সেলোনাকে শিরোপা জিততে দেখবে, এই ভয়েই রিয়াল কাজটা করেছে।’ ডেইলি মেইল