বার্সাকে হটিয়ে এখন 'ডাবল'-এর স্বপ্নও দেখছে রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার বড় শিরোপা চোখ রিয়ালের। ছবি: এএফপি
এবার বড় শিরোপা চোখ রিয়ালের। ছবি: এএফপি

দুই সপ্তাহের মধ্যেই কেমন ভোজবাজির মতো পাল্টে গেল সব। এপ্রিলের শুরুতেও বলাবলি হচ্ছিল, বার্সোলোনা কি আবারও ​শিরোপা-ত্রয়ী জিততে চলেছে? আবারও কি এক মৌসুম খালি হাতেই ফিরবে রিয়াল মাদ্রিদ? এপ্রিলের মাঝপথে এসে রিয়াল এখন এই হুংকারও দেওয়ার সাহস পাচ্ছে, বার্সার দুটি শিরোপাই তারা কেড়ে নিতে চায়। জিততে চায় লিগ আর চ্যা​ম্পিয়নস লিগের ‘ডাবল’।

কাল জেতার পর রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমা বলছেন, ‘সেমিফাইনালে উঠতে পেরে আমি দারুণ আনন্দিত। এটা অসাধারণ একটা রাত ছিল। আমরাও দারুণ অনুভব করছি। সমর্থকেরাও গলা ফাটিয়ে আমাদের সমর্থন দিয়ে গেছে। আমরা যে জিতলাম, এর জন্য সমর্থকদের ধন্যবাদ। কঠিন একটা ম্যাচের পর আমরা তৃপ্ত।’
গতবার শুরু থেকে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা রিয়াল জানুয়ারির পর থেকে পথ হারাতে শুরু করেছিল। কিছুটা দেরিতে হলেও টানা প্রায় ৬ মাস অপরাজিত থাকা বার্সাও এবার পথ হারিয়েছে। এখনো অবশ্য লাগাম কাতালান ক্লাবটির মুঠোতেই। তবে উত্থান-পতনে ভরা একটা মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে রিয়াল যে দুর্দান্ত ছন্দ ফিরে পেল, এই গতিতেই তারা এগিয়ে যেতে চায় এখন। বেনজেমাও বলছেন, ‘আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে, আমরা শেষ পর্যন্ত লড়াইও করে যাই। এবার এভাবেই এগিয়ে যাওয়ার পালা, চ্যাম্পিয়নস লিগ আর লা লিগাও জিতে নেওয়ার পালা।’