প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরণার্থী সমস্যায় ইউরোপের অনেক ক্লাবই এগিয়ে এসেছে অনেকভাবে। বার্সেলোনাও শরণার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আগেই। এবার ‘অন্য রকম’ একটা উদ্যোগ নিল বার্সা। স্বল্পমেয়াদি কিছু নয়, সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদি উদ্যোগই নিয়েছে বার্সা। স্প্যানিশ রেডক্রস, বার্সেলোনা সিটি কাউন্সিল ও কাতালান সরকারের সঙ্গে মিলিতভাবে কাজটা শুরু করতে যাচ্ছে ক্লাবটি। তিনটি ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এই উদ্যোগ—আর্থিক সহায়তা, সচেতনতা ও সম্প্রীতি। অনুদান সংগ্রহের জন্য এর মধ্যেই ন্যু ক্যাম্পসহ বার্সেলোনার বিভিন্ন স্থানে বুথও খোলা হয়েছে। আর অনলাইনে দেওয়ার সুযোগ তো আছেই। দুদিন আগেই বার্সাসহ সভাপতি জর্ডি কার্দোনার এই উদ্যোগ শুরুর ঘোষণা দিয়েছেন। বার্সেলোনাডটকম।