বার্সার উড়ন্ত সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুইস সুয়ারেজ পেয়েছেন হ্যাটট্রিক, লিওনেল মেসি করেছেন জোড়া গোল। তাতে স্প্যানিশ লিগের প্রথম ম্যাচেই বড় জয় পেল বার্সেলোনা। গতকাল রিয়াল বেতিসকে ৬-২ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল। ৬ মিনিটে বার্সার গোলবন্যার শুরু করেছেন আরদা তুরান। প্রথমার্ধে গোল হলো আরও দুটি, বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে মেসির গোলের পর সুয়ারেজও খুলেছেন গোলের খাতা। দ্বিতীয়ার্ধেও মেসি করেছেন এক গোল, সুয়ারেজ পূর্ণ করেছেন হ্যাটট্রিক। বেতিসের হয়ে দুটি গোলই করেছেন গঞ্জালো কাস্ত্রো। সনি সিক্স।