বার্সার ছয়ে নেইমারের দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর নেইমারের উল্লাস। ছবি: এএফপি
গোলের পর নেইমারের উল্লাস। ছবি: এএফপি

বার্সেলোনার জয় যেন খুব স্বাভাবিক ঘটনা এখন! গেটাফেকে আধ ডজন গোলে ভাসিয়ে লা লিগায় টানা ১২ ম্যাচে জয় পেল বার্সা। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকল লুইস এনরিকের দল।

ম্যাচের শুরুতেই গেটাফে পেল কিছুটা স্বস্তির খবর। আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছিল লুইস সুয়ারেজকে। সেই স্বস্তি উবে গেল ম্যাচের ৮ মিনিটেই। হুয়ান রদ্রিগেজ নিজেদের জালেই বল জড়িয়ে দিলেন। ১১ মিনিটে আরেকটি ধাক্কা। বার্সেলোনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজালেন রেফারি। কিন্তু চলতি মৌসুমে বার্সার পেনাল্টি-দুর্ভাগ্য পিছু ছাড়ল না এই ম্যাচেও। আবারও পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি!
তবে দিনটি নিজেদের করে নেওয়ার সুযোগ কাজে লাগাতে পারল না গেটাফে। গেটাফের জালে গোল উৎসব শুরু করে দিলেন মেসি-নেইমাররা! ৫৭ মিনিটেই ৬-০ গোলে এগিয়ে গেল বার্সা। নেইমার করেছেন দুই গোল। মেসি, মুনির এল হাদ্দাদি ও আর্দা তুরানের গোল একটি করে।
এই জয়ে লিগ শিরোপা জেতার পথে আরেকটু এগিয়ে গেল বার্সা। ২৯ ম্যাচে ৭৫ পয়েন্ট তাদের।