বার্সার নতুন অধিনায়ক জাভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সার অধিনায়কের তালিকায় রয়েছেন বুসকেটস, মেসি, জাভি ও ইনিয়েস্তা ।
বার্সার অধিনায়কের তালিকায় রয়েছেন বুসকেটস, মেসি, জাভি ও ইনিয়েস্তা ।

গেল মৌসুমে জাভি হার্নান্দেজের সাফল্যের খাতাটা শূন্যই বলা যায়। ব্যর্থতার এ যন্ত্রণা বার্সেলোনার মধ্যমাঠের প্রাণভোমরাকে এতটাই ভুগিয়েছে যে, একপর্যায়ে বার্সাকেই বিদায়ও বলে দিয়েছিলেন। ন্যু ক্যাম্প ছাড়ার সব বন্দোবস্ত প্রায় পাকা করে নতুন গন্তব্যও ঠিক করেছিলেন মেজর লিগ। তবে শেষ পর্যন্ত যাওয়া হয়নি। মৌসুম শুরুর আগে জাভিকে অধিনায়ক বানিয়ে প্রাপ্য মর্যাদাই দিল বার্সা।

অবশ্য ছয় মৌসুম ধরেই বার্সার দ্বিতীয় অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন জাভি। কার্লোস পুয়োলের বিদায়ের পর অধিনায়কের বাহুবন্ধনীটা তুলে দেওয়া হয়েছে জাভির হাতে। শুধু তা-ই নয়, অধিনায়কের তালিকায় ঢুকে পড়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি ও সার্জিও বুসকেটস। পর্যায়ক্রমে তাঁরাও অধিনায়কের দায়িত্ব পালন করবেন। সূত্র: এফসিবার্সেলোনা ডট কম ও গোল ডট কম।