বার্সার নালিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালাগার সভাপতি আবদুল্লাহ আল-থানহিকে কাঠগড়ায় দাঁড় করাতে যাচ্ছে বার্সেলোনা। টুইটারে বার্সাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন থানহি। এর জন্য তাঁর বিরুদ্ধে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হবে বলে জানিয়েছে তারা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে মালাগার ম্যাচ নিয়ে এক সমর্থক টুইটারে জানতে চেয়েছিলেন। এবারের লিগে ওটাই মালাগা ও রিয়ালের শেষ ম্যাচ, এ ম্যাচ জেতার ব্যাপারে মালাগা আত্মবিশ্বাসী বলেই জানিয়েছেন থানহি। একই সঙ্গে তিনি বার্সার উদ্দেশে, ‘কাতালুনিয়ার ছোটলোকেরা শিরোপা জিতবে না।’ রয়টার্স