বার্সার নিষেধাজ্ঞা বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার আপিল খারিজ করে দিল ফিফা। যার অর্থ দলবদলের গ্রীষ্মকালীন সূচি শেষ হওয়ার পর থেকে ২০১৬ সালের জানুয়ারির আগ পর্যন্ত নতুন কোনো খেলোয়াড়কে দলে টানতে পারবে না স্প্যানিশ ক্লাবটি। অতীতে অনূর্ধ্ব-১৮ বছর বয়সী খেলোয়াড় কিনে ফিফার আইন ভঙ্গ করার অভিযোগে গত এপ্রিলে খেলোয়াড় কেনার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা দেওয়া হয় বার্সাকে। এরপরই আপিল করে ক্লাবটি। আপিল নিষ্পত্তি হওয়ার আগে খেলোয়াড় কেনার সুযোগ পেয়ে যাওয়া বার্সেলোনা এবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করবে বলে ঘোষণা দিয়েছে। এএফপি।