বার্সার বছরে মেসির প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনায় মোড়ানো ২০১৫ সালে পাঁচটি শিরোপা জিতেছে লুইস এনরিকের দল। পরশু বেটিসের সঙ্গে ম্যাচের আগে সেই ট্রফিগুলো নিয়ে ক্যামেরাবন্দী পুরো বার্সেলোনা দল l রয়টার্স
সোনায় মোড়ানো ২০১৫ সালে পাঁচটি শিরোপা জিতেছে লুইস এনরিকের দল। পরশু বেটিসের সঙ্গে ম্যাচের আগে সেই ট্রফিগুলো নিয়ে ক্যামেরাবন্দী পুরো বার্সেলোনা দল l রয়টার্স

শেষ ভালো যার, সব ভালো তার। এই বছরে বার্সা এত কিছু পেয়েছে, জয় দিয়ে শেষ করতে না পারলে একটু অতৃপ্তিই থেকে যেত। সেটা হয়নি, পরশু রিয়াল বেটিসকে ৪-০ গোলে হারিয়েই ২০১৫ সালকে বিদায় দিয়েছে বার্সেলোনা।
শুধু বছর শেষের ম্যাচ বলেই নয়, পরশুর রাতটা লিওনেল মেসির জন্যও গেছে অন্য রকম। বার্সার হয়ে ৫০০তম ম্যাচটা এই রাতেই খেলে ফেললেন মেসি। এমন একটা উপলক্ষকে স্মরণীয় করে রাখার জন্য গোলের চেয়ে ভালো আর কী হতে পারত? মেসি গোল তো পেয়েছেনই, পরে লুইস সুয়ারেজ করেছেন জোড়া গোল। এমএসএনের আরেক ফলা নেইমারের নামের পাশেও গোল থাকতে না পারাটা দুর্ভাগ্যের। বার্সা ফরোয়ার্ডের নেওয়া পেনাল্টি ফিরে আসে পোস্টে লেগে। ফিরতি শটটা ক্লিয়ার করতে গিয়ে উল্টো জালে জড়িয়ে দেন বেটিস ডিফেন্ডার হেইকো ওয়েস্টারমান।
বার্সেলোনা কোচ লুইস এনরিকের জন্য স্মরণীয় একটা বছর গেল। কোচ হিসেবে যা যা জিততে পারতেন, তার প্রায় সবই জিতেছেন। তারপরও বার্সা কোচ পুরোপুরি তৃপ্ত নন, ‘আমি এই বছরকে দশের মধ্যে নয় দেব, এখনো আমাদের অনেক উন্নতির জায়গা আছে। আমাদের পরের বছর নিজেদের সেরাটাই ঢেলে দিতে হবে। অসাধারণ একটা বছর গেল, তবে এখনো আমাদের উন্নতির জায়গা আছে।’ এনরিকের মতো মেসিও প্রতিপক্ষদের একটা বার্তা দিয়ে রাখলেন, ‘দারুণ একটা বছর গেল, এ রকম কিছুই আমরা চেয়েছিলাম। যা করেছি, তার চেয়ে উন্নতি করা কঠিন, কিন্তু আমরা সব সময়ই চেষ্টা করছি। আমাদের অসাধারণ একটা দল আছে, জয়ের জন্য আমরা নিজেদের উজাড় করে দেব।’
তবে স্কোরলাইন যেমন দেখাচ্ছে, বার্সার জয়টা এই রাতে তত সহজে আসেনি। পেনাল্টিটা ছিল বিতর্কিত। এনরিকেও মানছেন, ‘শুরুর দিকে আমরা ঠিক স্বচ্ছন্দ ছিলাম না, কিন্তু পরে আমরা মনোযোগ ধরে রাখতে পেরেছি। আর রেফারির সিদ্ধান্ত নিয়ে বলার কিছু নেই, এটা খেলারই অংশ।’
পরশু আরও একটা কীর্তি গড়েছে বার্সেলোনা, এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের (১৮০) নতুন রেকর্ড গড়েছে। ১৭৮ গোলের আগের রেকর্ডটা গত বছরই করেছিল কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। আর বার্সার মোট গোলের ৭৬ শতাংশই এমএসএন ত্রয়ীর, ১৩৭ গোলই তাঁদের। মেসি ও সুয়ারেজ করেছেন ৪৮টি করে, নেইমার করেছেন ৪১ গোল। এএফপি।

বার্সার মেসি
বার্সার মেসি

বার্সার মেসি
ম্যাচ ৫০০
জয় ৩৫০
ড্র ৯৪
হার ৫৬
চেনা প্রতিপক্ষ (ম্যাচ)
৩১ রিয়াল
২৭ অ্যাটলেটিকো
২৫ বিলবাও
২৪ সেভিয়া
২২ ভ্যালেন্সিয়া
গোল ও অ্যাসিস্ট
৪২৫
১৬০
বিভিন্ন প্রতিযোগিতা
লা লিগা
৩২৬
কোপা ডেল রে
৫০
চ্যাম্পিয়নস লিগ
১০২
স্প্যানিশ সুপার কাপ
১৩
ইউরোপিয়ান সুপার কাপ
৪
ফিফা ক্লাব বিশ্বকাপ
৫