প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্লিনের ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর গ্যালারিতে প্রস্তাবিত স্বাধীন কাতালান রাজ্যের পতাকা উড়িয়েছিল বার্সেলোনার সমর্থকেরা। স্লোগান দিয়েছিল স্বাধীন কাতালানের পক্ষ। মাঠের এসব কর্মকাণ্ডে উয়েফার বিধান লঙ্ঘিত হয়েছে কি না তা তদন্ত করে দেখছে ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা। এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ‘নিষিদ্ধ ব্যানার এবং স্লোগান ব্যবহারের জন্য বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে।’ ২৩ জুলাই এ বিষয়ে একটা সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে উয়েফা। দোষী সাব্যস্ত হলে আর্থিক জরিমানা দিতে হবে বা খেলতে হতে পারে আংশিক শূন্য স্টেডিয়ামে। এএফপি।