বার্সার মুখোমুখি গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারে যা কিছু পাওয়া সম্ভব, বার্সেলোনার হয়ে তার সবই পেয়েছেন। বায়ার্নে চ্যাম্পিয়নস লিগটাই শুধু অধরা ছিল। নতুন ক্লাব ম্যান সিটিতে সেই চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে বার্সাই আরও একবার বাধা পেপ গার্দিওলার। চ্যাম্পিয়নস লিগের ড্রতে কাল এক গ্রুপেই পড়েছে বার্সা-সিটি। গত বছর এই বার্সার কাছেই সেমিফাইনালে হেরে গিয়েছিল গার্দিওলার বায়ার্ন। গ্রুপ ‘সি’তে বার্সা পাচ্ছে জার্মান ক্লাব মনশেনগ্লাডবাখ ও স্কটিশ ক্লাব সেল্টিককে।

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে পুরোনো ক্লাব স্পোর্টিংয়ের। রিয়াল মাদ্রিদের গ্রুপে অন্য দুই দল জার্মান ক্লাব ডর্টমুন্ড ও পোল্যান্ডের লেগিয়া ওয়ারশ। পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন নিজেদের গ্রুপে পেয়েছে গতবারের ফাইনালিস্ট অ্যাটলেটিকোকে। গ্রুপ ‘এ’ তে আর্সেনালের মুখোমুখি ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি। এএফপি।

কে কোন গ্রুপে

গ্রুপ এ   : পিএসজি, আর্সেনাল, বাসেল, লুদোগোরেৎস

গ্রুপবি   : বেনফিকা, নাপোলি, ডায়নামো কিয়েভ, বেসিকতাস

গ্রুপসি  : বার্সেলোনা, ম্যান সিটি, ম’গ্লাডবাখ, সেল্টিক

গ্রুপডি   : বায়ার্ন, অ্যাটলেটিকো, আইন্দহফেন, রোস্তভ

গ্রুপই    : সিএসকেএ মস্কো, লেভারকুসেন, টটেনহাম, মোনাকো

গ্রুপএফ : রিয়াল, ডর্টমুন্ড, স্পোর্টিং সিপি, লেগিয়া ওয়ারশ

গ্রুপজি  : লেস্টার, পোর্তো, ব্রুগে, কোপেনহেগেন

গ্রুপএইচ: জুভেন্টাস, সেভিয়া, লিওঁ, জাগরেব