বার্সার সামনে অ্যাটলেটিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোয়ার্টার ফাইনালের ড্রয়ের আগে নিজের প্রত্যাশাটা জানিয়েছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদ ডিফেন্ডার হুয়ানফ্রান, রিয়াল-বার্সার মুখোমুখি হতে চান না। কে জানে মুখ ফুটে সেটি বলা তাঁর জন্য কাল হলো কিনা! চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকেই যে পেল হুয়ানফ্রানের অ্যাটলেটিকো!
গত দুই মৌসুমে মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সার সামনে দাঁড়াতেই পারছে না অ্যাটলেটিকো। তবে চ্যাম্পিয়নস লিগ বলেই প্রেরণা পেতে পারে দলটি, ইউরোপ-সেরার লড়াইয়ে দুই দলের সর্বশেষ ম্যাচে জয়ী তো তারাই। ২০১৪ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সাকে হারিয়ে সেমিফাইনালে গিয়েছিল সিমিওনের দল। তবে রিয়াল মাদ্রিদের অবস্থা উল্টো, তুলনামূলক সহজ প্রতিপক্ষ ভলফ্সবুর্গকে পেয়েছেন তারা। কাগজে-কলমে কোয়ার্টার ফাইনালের সহজ দুটি দলের অন্যটি পেয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান পরাশক্তির প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব বেনফিকা। এএফপি।
চ্যাম্পিয়নস লিগের শেষ আট
প্রথম লেগ: ৫ এপ্রিল
বার্সেলোনা-অ্যাটলেটিকো
বায়ার্ন-বেনফিকা
(দ্বিতীয় লেগ ১৩ এপ্রিল)
প্রথম লেগ: ৬ এপ্রিল
পিএসজি-সিটি
ভলফ্সবুর্গ-রিয়াল মাদ্রিদ
(দ্বিতীয় লেগ ১২ এপ্রিল)