বার্সার হয়ে গোলের আন্তর্জাতিক সেঞ্চুরি মেসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরিয়ান মেসি! ছবি: এএফপি
সেঞ্চুরিয়ান মেসি! ছবি: এএফপি

বার্সেলোনার হয়ে আন্তর্জাতিক ক্লাব ফুটবলে ১০০ গোল হয়ে গেল লিওনেল মেসির। গতকাল চ্যাম্পিয়নস লিগে সেল্টিকের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে বিদেশি দলের বিপক্ষে ‘সেঞ্চুরি’ করে ফেললেন আর্জেন্টাইন তারকা।

মেসির এই ১০০ গোল এসেছে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপে। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে তাঁর গোলের সংখ্যা ৯২। এবারের চ্যাম্পিয়নস লিগে এখনো পর্যন্ত মেসির গোল ৯টি, দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা কাভানির চেয়েও চারটি গোল বেশি। এবার মেসি গোলে ১০টি শট নিয়েছেন, এর নয়টিই গোল হয়েছে। কতটা নিখুঁত নিশানা মেসির, এর থেকেই বোঝা যাচ্ছে।
সেল্টিকের বিপক্ষে প্রথম গোলটি লুইস এনরিকের অধীনে বার্সা সব প্রতিযোগিতা মিলিয়ে পূর্ণ করল ৪০০ গোল। প্রথম গোলে সহায়ক হয়ে নেইমার গড়েছেন অ্যাসিস্টের নতুন রেকর্ড। চ্যাম্পিয়নস লিগে এখনো পর্যন্ত তাঁর ৭ অ্যাসিস্ট ২০০৩-০৪ সালের পর সেরা।