বার্সার 'পাপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুতর একটা ‘পাপই’ করে ফেলেছে বার্সেলোনা। এ মুহূর্তে কাগজ-কলমে বার্সাই বিশ্বের সেরা ক্লাব। কিন্তু সেটা তারা বড় মুখ করে বলতে যাবে কেন? আল আহলির এ ব্যাপারটাই গায়ে লেগেছে। বিশ্বের সেরা ক্লাব তো তারা, সেই দাবি বার্সা করে কোন যুক্তিতে? চমকে গেছেন? সেটাই স্বাভাবিক। মিসরের এই ক্লাব কোন হিসাবে বিশ্বের সেরা, সেটা অনেক ভেবেও আপনি বের করতে পারবেন না। নিজেদের মহাদেশে তারা অবশ্য সন্দেহাতীতভাবে শ্রেষ্ঠ, এখন পর্যন্ত তারা রেকর্ড আটবার আফ্রিকান চ্যাম্পিয়নস লিগ জিতেছে। কিন্তু বৈশ্বিক শ্রেষ্ঠত্ব যেখানে মাপা হয়, সেই ক্লাব বিশ্বকাপের ফাইনালেই তো কখনো উঠতে পারেনি। আল আহলির দাবি, তারা এখন পর্যন্ত ২০টি মহাদেশীয় শিরোপা জিতেছে। বার্সা দূরে থাক, অন্য কোনো ক্লাবই এর ধারেকাছে নেই। বিশ্বসেরার সম্মানটা তাদেরই প্রাপ্য। বুঝুন অবস্থা! গোলডটকম।