বার্সায় আজীবন মেসি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি কি বার্সেলোনায় থাকবেন? গত সোমবার স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কায় প্রকাশিত একটা খবরই সংশয়টা জাগিয়েছিল। দৈনিকটি জানিয়েছিল, বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরানোর আগে নতুন চুক্তি করতে রাজি নন লিওনেল মেসি! কিন্তু ক্লাবটির সভাপতি জোসেপ বার্তোমেউর কথায় স্বস্তি খুঁজে নিতে পারেন বার্সা সমর্থকেরা।
কাল বার্সার জার্সি স্পনসরশিপ চুক্তি অনুষ্ঠানে বার্তোমেউ ভবিষ্যদ্বাণী করেছেন, মেসি শুধু নতুন চুক্তিই করবেন না, অবসরের আগ পর্যন্ত থেকে যাবেন বার্সেলোনায়, ‘আমরা সবাই নিশ্চিত সে এখানেই খেলোয়াড়ি জীবন শেষ করবে। সে আমাদের অনেক সাফল্য এনে দিয়েছে। ভবিষ্যতেও সাফল্য এনে দেবে।’
বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত। এএফপি।