বার্সায় আবার লাপোর্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমৃদ্ধি আর অর্জনে তাঁকেই বার্সেলোনার সবচেয়ে সফল সভাপতি হিসেবে গণ্য করা হয়। চারটি লিগ, দুটি চ্যাম্পিয়নস লিগ এবং একবার ফিফা ক্লাব বিশ্বকাপ তাঁর সময়কালে জিতেছে বার্সা। ২০০৩-২০১০ ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী সেই হুয়ান লাপোর্তা আবার ফিরতে পারেন কাতালান ক্লাবটিতে। বর্তমান সভাপতি হোসে মারিয়া বার্তেমেউ এক বছরের মধ্যেই নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ওই ঘোষণার এক দিন পরই লাপোর্তা সভাপতি পদে প্রার্থিতার ইচ্ছার কথা জানিয়েছেন। আইএএনএস।