প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার সহযোগী সদস্য বাড়ল আরেকজন। ইনি ‘জেরার্ড পিকে জুনিয়র দুই’। নামটাও ঠিক হয়ে গেছে, সাশা পিকে মেবারাক। বার্সেলোনার কুইরন টেকনন হাসপাতালে গত পরশু দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পপতারকা শাকিরা। পিকে-শাকিরা জুটি নিজেরাই এ খবর জানিয়েছেন বিবৃতি দিয়ে। বুধবার রাতে কোপা ডেল রের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারানোর ম্যাচে জেরার্ড পিকে খেলেছেন পুরোটা সময়জুড়েই। ২৪ ঘণ্টা পরই পেয়েছেন এই সুসংবাদ। গত বছরের আগস্টে নিজেদের দ্বিতীয় সন্তানের আগমনী বার্তা জানিয়েছিলেন তাঁরা। প্রথম ছেলে মিলানের জন্মের দুই বছরেরও বেশি সময় পর পৃথিবীর মুখ দেখল দ্বিতীয়জন। আর পারিবারিক সংস্কৃতির অংশ হিসেবে বার্সেলোনা পেল আরেকজন সদস্য। অ্যাটলেটিকোর সঙ্গে ম্যাচে জয়ের উদ্যাপনটা নিশ্চয়ই ভিন্ন মাত্রা পেয়েছে পিকের কাছে! গোলডটকম।