বার্সায় ভিদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুসময় চলছে অ্যালেক্স ভিদালের। গত মাসে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পেনের জাতীয় দলে। টুর্নামেন্টজুড়ে ভালো খেলে সেভিয়াকে জিতিয়েছেন ইউরোপা লিগ। ২৫ বছর বয়সী স্প্যানিশ এই রাইটব্যাক এবার যোগ দিলেন ত্রিমুকুটজয়ী বার্সেলোনায়। ৫ বছরের জন্য ২ কোটি ৩০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে তাঁর দলবদল বলে খবর পত্রপত্রিকার। তবে নতুন খেলোয়াড় কেনায় বার্সার ওপর জানুয়ারি ২০১৬ পর্যন্ত ফিফার নিষেধাজ্ঞা থাকায় এ বছর কাতালান দলটির হয়ে মাঠে নামা হবে না ভিদালের। রয়টার্স।