বার্সায় ৫০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালে অভিষেক। ১১ বছরের পথপরিক্রমায় লিওনেল মেসি পরশু বার্সেলোনার জার্সি গায়ে ৫০০তম ম্যাচটি খেলে ফেললেন। স্প্যানিশ ক্লাবটির ইতিহাসে ৫০০ বা তার বেশি ম্যাচ খেলা ষষ্ঠ খেলোয়াড় আর্জেন্টাইন তারকা। এই মাইলফলক ছোঁয়া প্রথম পাঁচজনের মাত্র একজনকেই সতীর্থ হিসেবে পাননি মেসি। বার্সার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৫৪৯ ম্যাচ খেলা সেন্টারব্যাক মিগুয়েলিই শুধু মেসির সঙ্গে খেলেননি। খেলবেনই বা কীভাবে! ১৯৮৮ সালে বার্সার হয়ে যেবার সর্বশেষ ম্যাচটি খেলেছেন মিগুয়েলি, মেসির বয়স মাত্র এক। বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় তালিকায় মিগুয়েলির ক্রম চার। ৭৬৭ ম্যাচ খেলে সবার ওপরে জাভি হার্নান্দেজ। ৫৯৩ ম্যাচ খেলেছেন কার্লোস পুয়োল, আন্দ্রেস ইনিয়েস্তা ৫৬৮টি। ৫৩৫ ম্যাচ খেলে মেসির ঠিক ওপরে অবস্থান সাবেক গোলরক্ষক ভিক্টর ভালদেসের।