বার্সা-সেভিয়া ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মৌসুম সূচক স্নায়ুক্ষয়ী সুপার কাপের কথা মনে আছে তো? অতিরিক্ত সময়ের গোলে বার্সেলোনা ৫-৪ গোলে হারিয়েছিল সেভিয়াকে। কোপা ডেল রের ফাইনালেও মুখোমুখি এই দুদল। বার্সেলোনা আগেই ফাইনাল নিশ্চিত করেছিল ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়ে। পরশু সেমিফাইনালের দ্বিতীয় লেগে সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করে ফাইনালে উঠল সেভিয়াও। তবে ফাইনাল কোথায় হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। বার্নাব্যু বা ন্যু ক্যাম্পে হওয়ার কথা কাপের ফাইনাল, কিন্তু সেভিয়া কোচ উনাই এমেরি হুমকি দিয়েছেন, দরকার হলে চীনে যাবেন, তবু ন্যু ক্যাম্পে ফাইনাল খেলবেন না! রয়টার্স।