প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁকে নিতে চেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডও। কিন্তু শেষ পর্যন্ত আর্সেনালের বেলজিয়ান ডিফেন্ডার টমাস ভারম্যালেনকে দলে টানার দৌড়ে জয়ী হলো বার্সেলোনাই। পরশু স্বাস্থ্যপরীক্ষার পর বার্সেলোনার সঙ্গে চুক্তিটাও সেরে ফেলেছেন ২৮ বছর বয়সী ডিফেন্ডার। চুক্তিটা হয়েছে পাঁচ বছরের। গণমাধ্যমের খবর, ভারম্যালেনকে নিতে বার্সার খরচ হয়েছে দুই কোটি ৫০ লাখ ডলার। ভারম্যালেন-ভাগ্যে বার্সেলোনা শনিবারই প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে হেলসিঙ্কিকে হারিয়েছে ৬-০ গোলে। এএফপি।