বার্সেলোনা-আতলেতিকো ম্যাচে কারা জিতবে?

কে হাসবেন আজ?
ছবি: টুইটার

লা লিগার সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহ এটি। শীর্ষে থাকা চার দল—আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও সেভিয়া মুখোমুখি হচ্ছে এই সপ্তাহে। আজ বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে মুখোমুখি হচ্ছে এক ও তিনে থাকা আতলেতিকো ও বার্সেলোনা। এই ম্যাচ জিতলেই ২০১৪ সালের পর লা লিগা জয়ের পথে অনেক এগিয়ে যাবে আতলেতিকো। আর বার্সেলোনা জিতলে রিয়াল মাদ্রিদের দিকে এক চোখ রেখে শিরোপা জয়ের পথে থাকবে তারা। আর ড্র হলে রিয়াল মাদ্রিদের দিকে চোখ রাখার কাজটা আতলেতিকোই পাবে। পাঠক, আপনার কী ধারণা, বার্সেলোনা-আতলেতিকো ম্যাচে কারা জিতবে?