বার্সেলোনার প্রাক-মৌসুম সূচি জেনে নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের ক্লান্তি মুছতে মেসি ছুটি কাটাচ্ছিলেন পরিবারকে সঙ্গে নিয়ে। তখনো তাঁর পায়ে বিশ্বকাপে আর্জেন্টিনা সাংবাদিকের মায়ের দেওয়া সেই লাল ফিতে! ছবি: টুইটার
বিশ্বকাপের ক্লান্তি মুছতে মেসি ছুটি কাটাচ্ছিলেন পরিবারকে সঙ্গে নিয়ে। তখনো তাঁর পায়ে বিশ্বকাপে আর্জেন্টিনা সাংবাদিকের মায়ের দেওয়া সেই লাল ফিতে! ছবি: টুইটার
প্রাক-মৌসুম সফরে যুক্তরাষ্ট্রে তিনটি প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা। প্রতিপক্ষ টটেনহাম, রোমা ও মিলান। হুয়ান গাম্পার ট্রফিতে বার্সার প্রতিপক্ষ বোকা জুনিয়র্স। সুপার কাপে বার্সা খেলবে সেভিয়ার বিপক্ষে। লিগে বার্সার প্রথম ম্যাচ ১৯ আগস্ট।


বিশ্বকাপ শেষ, কিছুদিনের বিরতি। আবারও ফুটবলের রোমাঞ্চে মেতে ওঠার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। আসল মৌসুম শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে দলগুলো এখন প্রাক-মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত। এর মধ্যে তারা খেলবে বেশ কিছু ম্যাচও। বার্সেলোনা যেমন আগামীকালই নেমে পড়ছে মাঠে। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ (আইসিসি) নামের টুর্নামেন্টে বার্সেলোনা তিনটি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে।

মূল প্রতিযোগিতায় ঢোকার আগে বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপের ম্যাচ খেলবে। সেভিয়ার সঙ্গে ম্যাচটি হবে মরক্কোতে। এবারই প্রথম সুপার কাপ দুই লেগের পরিবর্তে এক ম্যাচেই শেষ হবে। আর খেলা হবে স্পেনের বাইরে। ১২ আগস্ট দিবাগত রাতে হবে ম্যাচটি।

লিগ শুরুর আগে বার্সা আরও একটি প্রীতি ম্যাচ খেলবে। ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা হুয়ান গাম্পারের স্মরণে প্রতিবছর একটি প্রীতি ম্যাচ খেলে বার্সেলোনা। হুয়ান গাম্পার ট্রফিতে খেলার জন্য এবার আমন্ত্রণ জানানো হয়েছে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সকে।
লিগে বার্সেলোনার প্রথম ম্যাচ ১৮ আগস্ট দিবাগত রাতে। আর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের খেলাগুলো শুরু হবে ১৮-১৯ সেপ্টেম্বরে।

প্রাক-মৌসুমে ক্লাবের বড় তারকাদের অনেকেই অনুপস্থিত থাকেন। তার ওপর এবার বিশ্বকাপ ছিল। ফলে লিওনেল মেসিদের আরও একটু বিশ্রামেই থাকার কথা।

বার্সেলোনার প্রাক-মৌসুম সূচি

তারিখ

প্রতিযোগিতা

প্রতিপক্ষ

সময়

২৯ জুলাই

আইসিসি

টটেনহাম

সকাল ৯টা ৫

১ আগস্ট

আইসিসি

রোমা

সকাল ৮টা ৫

৫ আগস্ট

আইসিসি

এসি মিলান

সকাল ৬টা ৫

১৩ আগস্ট

স্প্যানিশ সুপার কাপ

সেভিয়া

রাত ২টা

১৫ আগস্ট

হুয়ান গাম্পার ট্রফি

বোকা জুনিয়র্স

রাত ১০টা ১৫