দলবদলের বাকি আর এক সপ্তাহ। এই এক সপ্তাহে মিরালেম পিয়ানিচ আর উমতিতিকে ছেড়ে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে বার্সেলোনা। পিয়ানিচের প্রতি আগ্রহী দল পাওয়া গেলেও, উমতিতিকে যেন কেউ চাইছেই না! ওদিকে উমতিতিও গোঁ ধরে বসে আছেন, চ্যাম্পিয়নস লিগে খেলে, এমন কোনো ক্লাব ছাড়া অন্য কোনো ক্লাবে নাম লেখাবেন না। ওদিকে পিয়ানিচের প্রতি আগ্রহ দেখিয়েছে নাপোলি ও ফিওরেন্তিনার মতো ক্লাবগুলো।
এমন হাজারো দলবদলের গুঞ্জনে মুখর ইউরোপের ফুটবল। কিলিয়ান এমবাপ্পে কি পিএসজি ছাড়তে পারবেন? কী লেখা আছে গ্যারেথ বেল কিংবা ফিলিপ কুতিনিওদের ভাগ্যে? আর্লিং হরলান্ড কি চেলসিতে যাবেন? সের্হিও আগুয়েরোর উত্তরসূরি হিসেবে হ্যারি কেইন না রবার্ট লেভানডফস্কি—কাকে চান পেপ গার্দিওলা? সের্হিও রামোস যাওয়ার পর কীভাবে দল সাজাচ্ছে রিয়াল মাদ্রিদ? আঁতোয়ান গ্রিজমান কি বার্সেলোনা ছেড়ে আতলেতিকোয় ফিরবেন? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন? ইউরো ও কোপায় আলো ছড়ানো কাদের দিকে নজর দিচ্ছে বড় ক্লাবগুলো?
এমন অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল চলছে। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কারা এখনো করেননি, কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা একনজরে দেখে নেওয়া যাক—
সম্ভাব্য যেসব দলবদল হতে পারে
বার্সেলোনা
বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পিয়ানিচকে পাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে নাপোলি ও ফিওরেন্তিনা। মানুয়েল লোকাতেল্লিকে কিনে ফেলার জন্য পিয়ানিচের প্রতি আগ্রহ কমেছে জুভেন্টাসের।
আতলেতিকো মাদ্রিদ
৩ কোটি ইউরোর বিনিময়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যাতিউস কুনিয়াকে হার্থা বার্লিন থেকে দলে আনছে আতলেতিকো।
সেভিয়া
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ড্যানিশ মিডফিল্ডার টমাস ডেলেনিকে আনছে সেভিয়া। ৬০ লাখ পাউন্ডের বিনিময়ে সেভিয়া আনছে তাঁকে।
ম্যানচেস্টার সিটি
হ্যারি কেইনের জন্য শেষ একটা চেষ্টা করে দেখতে চায় ম্যানচেস্টার সিটি। কেইনের জন্য ১৫ থেকে ১৬ কোটি ইউরোর একটা প্রস্তাব টটেনহামের কাছে পাঠাতে চায় তাঁরা।
চেলসি
দলে নতুন এক মিডফিল্ডার চায় চেলসি। সে লক্ষ্যে আতলেতিকো মাদ্রিদ থেকে স্প্যানিশ মিডফিল্ডার সল নিগেজকে আনতে পারে তাঁরা। তবে পাকাপাকিভাবে না, ধারে। শুধু মিডফিল্ডারই নয়, একজন নতুন সেন্টারব্যাকের জন্যেও কোচ টমাস টুখেলের আবদার বহুদিনের। সে লক্ষ্যে সেভিয়ার সেন্টারব্যাক জুলস কুন্দের পেছনে বহুদিন ধরেই লেগে আছে তাঁরা। নিজেদের সেন্টারব্যাক কুর্ত জুমাকে কোনোভাবে বিক্রি করতে পারলেই কুন্দেকে দলে আনবে চেলসি। জুমার জন্য আগ্রহ দেখিয়েছে ওয়েস্ট হাম। ওদিকে দলের ইতালিয়ান রাইট উইংব্যাক দাভিদে জাপাকস্তাকে পাকাপাকিভাবে আতালান্তার কাছে বিক্রি করে দিচ্ছে চেলসি।
আর্সেনাল
ব্রাজিল উইঙ্গার উইলিয়ানকে ছেড়ে দিচ্ছে আর্সেনাল। নিজ দেশের ক্লাব করিন্থিয়ানসে যোগ দেওয়ার ব্যাপারে বেশ এগিয়ে গেছেন সাবেক এই চেলসি উইঙ্গার। শুধু উইলিয়ানই নয়, উরুগুইয়ান মিডফিল্ডার লুকাস তোরেইরাকেও ছেড়ে দিচ্ছে তাঁরা। তোরেইরার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ফিওরেন্তিনা। ধারে তোরেইরাকে দলে টানতে পারে তাঁরা। আর্সেনালের ইংলিশ স্ট্রাইকার এডুয়ার্ড এনকেতিয়ার জন্য এক কোটি পাউন্ড খরচ করতে রাজি ক্রিস্টাল প্যালেস। ওদিকে লেফটব্যাক সিদ কোলাসিনাচকে ফেনেরবাচের কাছে বিক্রি করে দিচ্ছে আর্সেনাল। দলের মূল স্ট্রাইকার পিয়েরে এমেরিক অবামেয়াংকেও ছাড়ার জন্য প্রস্তুত তাঁরা। যথার্থ প্রস্তাব পেলে ক্লাব ছাড়বেন অবামেয়াংও।
টটেনহাম হটস্পার
দলে একজন উইঙ্গার চাইছেন টটেনহামের নতুন কোচ নুনো এস্পিরিতো সান্তো। সে লক্ষ্যে নিজের সাবেক ক্লাব উলভসের স্প্যানিশ উইঙ্গার আদামা ত্রায়োরের দিকে হাত বাড়িয়েছেন তিনি। আপাতত ত্রায়োরেকে ধারে চাইছেন তিনি, কিন্তু উলভস সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওদিকে সেনেগালের মিডফিল্ডার পাপে মাতার সারকে মেৎস থেকে দলে আনতে চাইছে টটেনহাম। মেৎসের সভাপতি নিজেই ব্যাপারটা নিশ্চিত করেছেন।
জুভেন্টাস
ইতালিয়ান সংবাদমাধ্যম কালসিওমের্কাতো জানিয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য আড়াই কোটি ইউরো পেলেই পর্তুগিজ এই তারকাকে ছেড়ে দেবে জুভেন্টাস। যদিও এখনও রোনালদোর জন্য কোনো প্রস্তাব পায়নি জুভেন্টাস। ওদিকে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাকেনির জন্য আগ্রহ দেখিয়েছে টটেনহাম ও এভারটনের মতো ক্লাবগুলো। টটেনহামের ফরাসি মিডফিল্ডার তাঙ্গি এনদোম্বেলের প্রতি আগ্রহ দেখিয়েছেন জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি।
এসি মিলান
চেলসির ফরাসি মিডফিল্ডার তিমুইয়ে বাকায়োকোকে ধারে আবারও দলে আনছে এসি মিলান। মোনাকো থেকে ধারে ইতালিয়ান স্ট্রাইকার পিয়েত্রো পেলেগ্রিকে দলে আনছে মিলান। শুধু পেলেগ্রিই নন, পিএসজির স্প্যানিশ উইঙ্গার পাবলো সারাবিয়াকে ধারে দলে আনতে পারে মিলান। ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার জুনিয়র মেসিয়াসকে ক্রোতোন থেকে দলে আনতে পারে মিলান। তাঁড় জন্য এক কোটি ইউরো দাবি করেছে ক্রোতোন।
ইন্টার মিলান
নিজের সাবেক ক্লাব লাৎসিও থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড হোয়াকিম কোরেয়াকে ইন্টারে নিয়ে আসছেন ইন্টারের নতুন কোচ সিমোনে ইনজাঘি। তিন কোটি ইউরোর বিনিময়ে কোরেয়াকে দলে আনতে পারে ইন্টার। দুই কোটি ইউরোর বিনিময়ে তোরিনো থেকে ইতালিয়ান স্ট্রাইকার আন্দ্রেয়া বেলোত্তিকে দলে আনতে পারে ইন্টার।
এএস রোমা
বরুসিয়া মনশেনগ্লাডবাখ থেকে সুইস মিডফিল্ডার ডেনিস জাকারিয়াকে দুই কোটি ইউরোর কমে দলে টানতে চাইছে মরিনিওর রোমা।
বায়ার্ন মিউনিখ
২০২৫ সাল পর্যন্ত দলের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন রাইটব্যাক ইয়োসুয়া কিমিখ।
পিএসজি
মেসি, রামোস, দোন্নারুম্মা, হাকিমি, ভাইনালডমকে নেওয়ার পরেও থামছে না পিএসজি। এবার তাঁদের নজর পড়েছে রেনেঁর ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার দিকে। তিন কোটি ইউরো পেলেই কামাভিঙ্গাকে পিএসজির কাছে ছেড়ে দেবে রেনেঁ।
অন্যান্য
বার্সেলোনার সাবেক লেফট উইংব্যাক মার্ক কুকুরেল্লাকে স্প্যানিশ ক্লাব হেতাফে থেকে দলে আনছে ইংলিশ ক্লাব ব্রাইটন। এক কোটি ৮০ লাখ ইউরোর বাইআউট ক্লজ দিয়ে ব্রাইটন দলে আনছে তাঁকে।
সর্বশেষ সম্পাদিত গুরুত্বপূর্ণ দলবদল
জের্দান শাকিরি (উইঙ্গার, সুইজারল্যান্ড)
লিভারপুল থেকে অলিম্পিক লিওঁ, ৯৫ লাখ পাউন্ড
পল লিরোলা (রাইটব্যাক, স্পেন)
ফিওরেন্তিনা থেকে অলিম্পিক মার্শেই, ৫৫ লাখ পাউন্ড
ব্র্যান্ডন উইলিয়ামস (লেফটব্যাক, ইংল্যান্ড)
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নরউইচ সিটি
লুকা ওয়াল্ডশ্মিট (স্ট্রাইকার, জার্মানি)
বেনফিকা থেকে ভলফসবুর্গ, ১ কোটি ৩ লাখ পাউন্ড
আলেসসান্দ্রো ফ্লোরেঞ্জি (রাইটব্যাক, ইতালি)
এএস রোমা থেকে এসি মিলান, ধার
অ্যারন র্যামসডেল (গোলকিপার, ইংল্যান্ড)
শেফিল্ড ইউনাইটেড থেকে আর্সেনাল, ২ কোটি ৪০ লাখ পাউন্ড
আন্দ্রেয়া পেরেইরা (মিডফিল্ডার, ব্রাজিল)
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ফ্লামেঙ্গো, ধার
রাফা মির (স্ট্রাইকার, স্পেন)
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে সেভিয়া, ১ কোটি ৩৭ লাখ পাউন্ড
মার্টিন ওডেগার্ড (মিডফিল্ডার, নরওয়ে)
রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনাল, ৩ কোটি ৪০ লাখ পাউন্ড
ইতিমধ্যে গুরুত্বপূর্ণ যেসব দলবদল হয়ে গেছে
লিওনেল মেসি (উইঙ্গার, আর্জেন্টিনা)
বার্সেলোনা থেকে পিএসজি, ফ্রি
জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড
রাফায়েল ভারান (সেন্টারব্যাক, ফ্রান্স)
রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৪ কোটি ২৭ লাখ পাউন্ড
দনিয়েল মালেন (উইঙ্গার, নেদারল্যান্ডস)
পিএসভি আইন্দহফেন থেকে বরুসিয়া ডর্টমুন্ড, ২ কোটি ৫৬ লাখ পাউন্ড
টোবি অল্ডারভেইরেল্ড (সেন্টারব্যাক, বেলজিয়াম)
টটেনহাম হটস্পার থেকে আল দুহাইল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড
পিয়েরলুইজি গোলিনি (গোলকিপার, ইতালি)
আতালান্তা থেকে টটেনহাম হটস্পার, ধার
আশরাফ হাকিমি (রাইটব্যাক, মরক্কো)
ইন্টার মিলান থেকে পিএসজি, ৫ কোটি ১৩ লাখ পাউন্ড
জিয়ানলুইজি দোন্নারুম্মা (গোলকিপার, ইতালি)
এসি মিলান থেকে পিএসজি, ফ্রি
ডেভিড আলাবা (সেন্টারব্যাক, অস্ট্রিয়া)
বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদ, ফ্রি
রদ্রিগো দি পল (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতলেতিকো মাদ্রিদ, ৩ কোটি পাউন্ড
জেডন সানচো (উইঙ্গার, ইংল্যান্ড)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ৭ কোটি ৩০ লাখ পাউন্ড
দেনজেল দুমফ্রাইজ (রাইটব্যাক, নেদারল্যান্ডস)
পিএসভি আইন্দহফেন থেকে ইন্টার মিলান, ১ কোটি ৬ লাখ পাউন্ড
রোমেলু লুকাকু (স্ট্রাইকার, বেলজিয়াম)
ইন্টার মিলান থেকে চেলসি, ৯ কোটি ৮০ লাখ পাউন্ড
এদিন জেকো (স্ট্রাইকার, বসনিয়া)
এএস রোমা থেকে ইন্টার মিলান, ফ্রি
পাত্রিক কুত্রোনে (স্ট্রাইকার, ইতালি)
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে এম্পোলি, ধার
রাজ্জা নাইঙ্গোলান (মিডফিল্ডার, বেলজিয়াম)
ইন্টার মিলান থেকে রয়াল অ্যান্টওয়ার্প, ফ্রি
দিয়েগো কস্তা (স্ট্রাইকার, স্পেন)
আতলেতিকো মাদ্রিদ থেকে আতলেতিকো মিনেইরো, ফ্রি
গঞ্জালো মন্তিয়েল (রাইটব্যাক, আর্জেন্টিনা)
রিভার প্লেট থেকে সেভিয়া, ৯৪ লাখ পাউন্ড
তাকেফুসা কুবো (মিডফিল্ডার, রিয়াল মাদ্রিদ থেকে রিয়াল মায়োর্কা, ধার)
ইয়ানিক ভেস্টারগার্ড (সেন্টারব্যাক, ডেনমার্ক)
সাউদাম্পটন থেকে লেস্টার সিটি, ১ কোটি ৫০ লাখ পাউন্ড
সের্হিও রামোস (সেন্টারব্যাক, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে পিএসজি, ফ্রি
ইব্রাহিমা কোনাতে (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর বি লাইপজিগ থেকে লিভারপুল, ৩ কোটি ৬০ লাখ পাউন্ড
ফেলিপে অ্যান্ডারসন (উইঙ্গার, ব্রাজিল)
ওয়েস্ট হাম ইউনাইটেড থেকে লাৎসিও, ৩৫ লাখ পাউন্ড
সের্হিও আগুয়েরো (স্ট্রাইকার, আর্জেন্টিনা)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি
হোসে সা (গোলকিপার, পর্তুগাল)
অলিম্পিয়াকোস থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ৬৮ লাখ পাউন্ড
জুনিয়র ফিরপো (লেফটব্যাক, স্পেন)
বার্সেলোনা থেকে লিডস ইউনাইটেড, ১ কোটি ৩০ লাখ পাউন্ড
জাস্টিন ক্লুইভার্ট (উইঙ্গার, নেদারল্যান্ডস)
এএস রোমা থেকে নিস, ধার
আলবার্ট সাম্বি লোকোঙ্গা (মিডফিল্ডার, বেলজিয়াম)
আন্ডারলেখট থেকে আর্সেনাল, ১ কোটি ৭২ লাখ পাউন্ড
ব্রাহিম দিয়াজ (উইঙ্গার, স্পেন)
রিয়াল মাদ্রিদ থেকে এসি মিলান, ধার
ক্রিস্তোফার আজার (সেন্টারব্যাক, নরওয়ে)
সেল্টিক থেকে ব্রেন্টফোর্ড, ১ কোটি ৩৫ লাখ পাউন্ড
লুকা রোমেরো (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
রিয়াল মায়োর্কা থেকে লাৎসিও, ৮ লাখ পাউন্ড
স্টেভান ইয়োভেটিচ (স্ট্রাইকার, সার্বিয়া)
মোনাকো থেকে হার্থা বার্লিন, ফ্রি
অ্যাডাম আর্মস্ট্রং (স্ট্রাইকার, ইংল্যান্ড)
ব্ল্যাকবার্ন রোভার্স থেকে সাউদাম্পটন, ১ কোটি ৫০ লাখ পাউন্ড
মাতিয়াস ভিনিয়া (লেফটব্যাক, উরুগুয়ে)
পালমেইরাস থেকে এএস রোমা, ১ কোটি ১০ লাখ পাউন্ড
আলফঁস আরেওলা (গোলকিপার, ফ্রান্স)
পিএসজি থেকে ওয়েস্ট হাম ইউনাইটেড, ধার
জোয়াকিম অ্যান্ডারসেন (সেন্টারব্যাক, ডেনমার্ক)
অলিম্পিক লিওঁ থেকে ক্রিস্টাল প্যালেস, ১ কোটি ৪৯ লাখ পাউন্ড
মার্কাস বেত্তিনেল্লি (গোলকিপার, ইংল্যান্ড)
ফুলহাম থেকে চেলসি, ফ্রি
এরিক লামেলা (উইঙ্গার, আর্জেন্টিনা)
টটেনহাম হটস্পার থেকে সেভিয়া, (ব্রায়ান গিল ও ২ কোটি ১৬ লাখ পাউন্ড)
ব্রায়ান গিল (উইঙ্গার, স্পেন)
সেভিয়া থেকে টটেনহাম হটস্পার, (এরিক লামেলা ও ২ কোটি ১৬ লাখ পাউন্ড)
মামাদু সাখো (সেন্টারব্যাক, ফ্রান্স)
ক্রিস্টাল প্যালেস থেকে মঁপেলিয়ে, ফ্রি
আসমির বেগোভিচ (গোলকিপার, বসনিয়া)
বোর্নমাথ থেকে এভারটন, ৯ লাখ পাউন্ড
রুই পাত্রিসিও (গোলকিপার, পর্তুগাল)
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে এএস রোমা, ১ কোটি পাউন্ড
মার্কো আরনাউটোভিচ (স্ট্রাইকার, অস্ট্রিয়া)
সাংহাই শেনহুয়া থেকে বোলোনিয়া, ৩৪ লাখ পাউন্ড
সান্দ্রো তোনালি (মিডফিল্ডার, ইতালি)
ব্রেসিয়া থেকে এসি মিলান, ৬৪ লাখ পাউন্ড
মার্টিন ওডেগার্ড (মিডফিল্ডার, নরওয়ে)
রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনাল, ৩ কোটি ৫০ লাখ পাউন্ড
পেদ্রো (উইঙ্গার, স্পেন)
এএস রোমা থেকে লাৎসিও, ফ্রি
মানুয়েল লোকাতেল্লি (মিডফিল্ডার, ইতালি)
সাসসুয়োলো থেকে জুভেন্টাস, ধার
ট্যামি আব্রাহাম (স্ট্রাইকার, ইংল্যান্ড)
চেলসি থেকে এএস রোমা, ৩ কোটি ৪০ লাখ পাউন্ড
ইভো গরবিচ (গোলকিপার, ক্রোয়েশিয়া)
আতলেতিকো মাদ্রিদ থেকে লিল, ধার
দারিও বেনেদেত্তো (স্ট্রাইকার, আর্জেন্টিনা)
অলিম্পিক মার্শেই থেকে এলচে
ওয়েন্দেল (লেফটব্যাক, ব্রাজিল)
বায়ার লেভারকুসেন থেকে এফসি পোর্তো, ৪৩ লাখ পাউন্ড
জার্মান পেৎসাল্লা (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
ফিওরেন্তিনা থেকে রিয়াল বেতিস, ৩০ লাখ পাউন্ড
রদ্রিগো পালাসিও (স্ট্রাইকার, আর্জেন্টিনা)
বোলোনিয়া থেকে ব্রেসিয়া, ফ্রি
লুডভিগ অগাস্টিনসন (লেফটব্যাক, সুইডেন)
ভেরডার ব্রেমেন থেকে সেভিয়া, ৪৭ লাখ পাউন্ড
বেনইয়ামিন লেকোমতে (গোলকিপার, ফ্রান্স)
মোনাকো থেকে আতলেতিকো মাদ্রিদ, ধার
এমারসন পালমিয়েরি (লেফটব্যাক, ইতালি)
চেলসি থেকে লিওঁ, ধার
ওজান তুফান (মিডফিল্ডার, তুরস্ক)
ফেনেরবাচে থেকে ওয়াটফোর্ড, ধার
মাইক মাইনিয়ান (গোলকিপার, ফ্রান্স)
লিল থেকে এসি মিলান, ১ কোটি ১২ লাখ পাউন্ড
মাত্তেও গেনদোজি (মিডফিল্ডার, ফ্রান্স)
আর্সেনাল থেকে মার্শেই, ধার
উইলিয়াম সালিবা (সেন্টারব্যাক, ফ্রান্স)
আর্সেনাল থেকে অলিম্পিক মার্শেই, ধার
সালভাতোরে সিরিগু (গোলকিপার, ইতালি)
তোরিনো থেকে জেনোয়া, ফ্রি
প্যাটসন দাকা (স্ট্রাইকার, জাম্বিয়া)
রেড বুল সালজবুর্গ, ২ কোটি ৩০ লাখ পাউন্ড
কার্লোস বাক্কা (স্ট্রাইকার, কলম্বিয়া)
ভিয়ারিয়াল থেকে গ্রানাদা, ফ্রি
জর্জিনিও ভাইনালডম (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
লিভারপুল থেকে পিএসজি, ফ্রি
মিচেল বাকার (লেফটব্যাক, নেদারল্যান্ডস)
পিএসজি থেকে বায়ার লেভারকুসেন, ৮৫ লাখ পাউন্ড
ম্যাথিউস ফার্নান্দেস (মিডফিল্ডার, ব্রাজিল)
বার্সেলোনা থেকে পালমেইরাস, ফ্রি
এরিক গার্সিয়া (সেন্টারব্যাক, স্পেন)
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ফ্রি
এমারসন রয়্যাল (রাইটব্যাক, ব্রাজিল)
রিয়াল বেতিস থেকে বার্সেলোনা, ৭৩ লাখ পাউন্ড
জাভি মার্তিনেজ (মিডফিল্ডার, স্পেন)
বায়ার্ন মিউনিখ থেকে কাতার স্পোর্টস ক্লাব, ফ্রি
কনরাড দে লা ফুয়েন্তে (উইঙ্গার, যুক্তরাষ্ট্র)
বার্সেলোনা থেকে অলিম্পিক মার্শেই, ২৬ লাখ পাউন্ড
ক্রিস্টিয়ান রোমেরো (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
আতালান্তা থেকে টটেনহাম হটস্পার, ৪ কোটি ৬৭ লাখ পাউন্ড
মেরিহ দেমিরাল (সেন্টারব্যাক, তুরস্ক)
জুভেন্টাস থেকে আতালান্তা, ধার
জ্যাক গ্রিলিশ (মিডফিল্ডার, ইংল্যান্ড)
অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার সিটি, ১০ কোটি ইউরো
কাইও হোর্হে (স্ট্রাইকার, ব্রাজিল)
সান্তোস থেকে জুভেন্টাস, ২৬ লাখ পাউন্ড
ড্যানি ইংস (স্ট্রাইকার, ইংল্যান্ড)
সাউদাম্পটন থেকে অ্যাস্টন ভিলা, ২ কোটি ৫০ লাখ পাউন্ড
লিওন বেইলি (উইঙ্গার, জ্যামাইকা)
বেয়ার লেভারকুসেন থেকে অ্যাস্টন ভিলা, ৩ কোটি পাউন্ড
ইয়োসুহা জির্কজি (স্ট্রাইকার, জার্মানি)
বায়ার্ন মিউনিখ থেকে আন্ডারলেখট, ধার
জো হার্ট (গোলকিপার, ইংল্যান্ড)
টটেনহাম হটস্পার থেকে সেল্টিক, ১০ লাখ পাউন্ড
এলদর শোমুদোরভ (স্ট্রাইকার, উজবেকিস্তান)
জেনোয়া থেকে এএস রোমা, ১ কোটি ৫০ লাখ পাউন্ড
অলিভিয়ের জিরু (স্ট্রাইকার, ফ্রান্স)
চেলসি থেকে এসি মিলান, ১৭ লাখ পাউন্ড
ফোদে বাল্লো-তোরে (লেফটব্যাক, ফ্রান্স)
মোনাকো থেকে এসি মিলান, ৩২ লাখ পাউন্ড
কার্লেস আলেনিয়া (মিডফিল্ডার, স্পেন)
বার্সেলোনা থেকে হেতাফে, ৩৫ লাখ পাউন্ড
পাওলিনিও (মিডফিল্ডার, ব্রাজিল)
গুয়াংঝু এভারগ্রান্দে থেকে আল আহলি, ফ্রি
বেন হোয়াইট (সেন্টারব্যাক, ইংল্যান্ড)
ব্রাইটন থেকে আর্সেনাল, ৫ কোটি পাউন্ড
রোমান ইয়ারেমচুক (স্ট্রাইকার, ইউক্রেন)
গেন্ট থেকে বেনফিকা, ১ কোটি ২৫ লাখ পাউন্ড
জিয়ানলুকা ফ্রাবোত্তা (লেফটব্যাক, ইতালি)
জুভেন্টাস থেকে হেল্লাস ভেরোনা, ধার
মাত্তেও লোভাতো (সেন্টারব্যাক, ইতালি)
হেল্লাস ভেরোনা থেকে আতালান্তা, ৬৮ লাখ পাউন্ড
বের্নার্দ (উইঙ্গার, ব্রাজিল)
এভারটন থেকে শারজা এফসি, ফ্রি
দেমারাই গ্রে (উইঙ্গার, ইংল্যান্ড)
বায়ার লেভারকুসেন থেকে এভারটন, ১৭ লাখ পাউন্ড
আন্দ্রে আইয়ু (স্ট্রাইকার, ঘানা)
সোয়ানসি সিটি থেকে আল সাদ, ফ্রি
রামিরো ফুনেস মোরি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
ভিয়ারিয়াল থেকে আল নাসর, ২০ লাখ পাউন্ড
এমিলিয়ানো বুয়েন্দিয়া (মিডফিল্ডার, আর্জেন্টিনা)
নরউইচ সিটি থেকে অ্যাস্টন ভিলা, ৩ কোটি পাউন্ড
কেকি (স্ট্রাইকার, ব্রাজিল)
ফ্লুমিনেন্স থেকে ম্যানচেস্টার সিটি, ৮৬ লাখ পাউন্ড
হুয়ান মুসো (গোলকিপার, আর্জেন্টিনা)
উদিনেসে থেকে আতালান্তা, ১ কোটি ৭২ লাখ পাউন্ড
নুনো তাভারেস (লেফটব্যাক, পর্তুগাল)
বেনফিকা থেকে আর্সেনাল, ৬৮ লাখ পাউন্ড
মেম্ফিস ডিপাই (স্ট্রাইকার, নেদারল্যান্ডস)
অলিম্পিক লিওঁ থেকে বার্সেলোনা, ফ্রি
নিকোলাস গঞ্জালেস (উইঙ্গার, আর্জেন্টিনা)
ভিএফবি স্টুটগার্ট থেকে ফিওরেন্তিনা, ২ কোটি ৩১ লাখ পাউন্ড
জিয়ানলুইজি বুফন (গোলকিপার, ইতালি)
জুভেন্টাস থেকে পারমা, ফ্রি
পাও লোপেস (গোলকিপার, স্পেন)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার
গেরসন (মিডফিল্ডার, ব্রাজিল)
ফ্লামেঙ্গো থেকে অলিম্পিক মার্শেই, ১ কোটি ৭৩ লাখ পাউন্ড
সভেন উলরিয়েখ (গোলকিপার, জার্মানি)
হামবুর্গ থেকে বায়ার্ন মিউনিখ, ফ্রি
টম হিটন (গোলকিপার, ইংল্যান্ড)
অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ধার
হাকান চালহানোলু (মিডফিল্ডার, তুরস্ক)
এসি মিলান থেকে ইন্টার মিলান, ফ্রি
অ্যাশলি ইয়ং (উইঙ্গার, ইংল্যান্ড)
ইন্টার মিলান থেকে অ্যাস্টন ভিলা, ফ্রি
ড্যানি রোজ (লেফটব্যাক, ইংল্যান্ড)
টটেনহাম হটস্পার থেকে ওয়াটফোর্ড, ফ্রি
ফিকায়ো তোমোরি (সেন্টারব্যাক, ইংল্যান্ড)
চেলসি থেকে এসি মিলান, ৩ কোটি পাউন্ড
আলেক্সান্দার নুবেল (গোলকিপার, জার্মানি)
বায়ার্ন মিউনিখ থেকে মোনাকো, ধার
জ্যাঁ-ক্লাইর তোদিবো (সেন্টারব্যাক, ফ্রান্স)
বার্সেলোনা থেকে নিস, ৭৩ লাখ পাউন্ড
চেঙ্গিজ ইউন্দা (উইঙ্গার, তুরস্ক)
এএস রোমা থেকে অলিম্পিক মার্শেই, ধার
বুবাকারি সুমাওরে (মিডফিল্ডার, ফ্রান্স)
লিল থেকে লেস্টার সিটি, ১ কোটি ৭০ লাখ পাউন্ড
ফ্রান্সিসকো ত্রিনকাও (উইঙ্গার, পর্তুগাল)
বার্সেলোনা থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, ধার
লিওনার্দো বালের্দি (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
বরুসিয়া ডর্টমুন্ড থেকে অলিম্পিক মার্শেই, ৬৯ লাখ পাউন্ড
কেভিন স্ট্রুটমান (মিডফিল্ডার, নেদারল্যান্ডস)
অলিম্পিক মার্শেই থেকে কালিয়ারি, ধার
হুয়ান ফয়থ (সেন্টারব্যাক, আর্জেন্টিনা)
টটেনহাম হটস্পার থেকে ভিয়ারিয়াল, ১ কোটি ৩০ লাখ পাউন্ড
ভিক্টর মোজেস (উইঙ্গার, নাইজেরিয়া)
চেলসি থেকে স্পার্তাক মস্কো, ৪৩ লাখ পাউন্ড
বিলি গিলমোর (মিডফিল্ডার, স্কটল্যান্ড)
চেলসি থেকে নরউইচ সিটি, ধার
আন্দ্রে সিলভা (স্ট্রাইকার, পর্তুগাল)
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে আর বি লাইপজিগ, ১ কোটি ৯৮ লাখ পাউন্ড