বার্সেলোনার সম্ভাবনা শূন্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই লেগ মিলিয়ে সমতা ফেরাতেই করতে হবে চার-চারটি গোল। আর প্যারিস সেন্ট-জার্মেই একটা গোল দিলে করতে হবে আরও দুটি! যেভাবেই হোক, বার্সেলোনাকে তখন জিততে হবে পাঁচ গোলের ব্যবধানে!
মেসি-নেইমারদের কাজটা কত কঠিন, সেটা নিয়ে অনেক কথা হয়েছে। তবে শুধু কঠিনই নয়, উয়েফার চোখে সেটি অসম্ভবও। সংস্থাটির গবেষণা বলছে, ৪ গোলের এই ‘পাহাড়’ টপকে বার্সার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা শূন্য!
১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডেতে প্যারিসে ‘ভালোবেসে’ বার্সাকে ৪ গোল দিয়েছেন ডি মারিয়া-কাভানি-ড্র্যাক্সলাররা। এর আগে চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বের প্রথম লেগে কোনো দলের ৪ গোলের ব্যবধানে পিছিয়ে পড়ার ঘটনা ঘটেছে ৫৮ বার, তাদের কেউই যেতে পারেনি পরের রাউন্ডে।
৮ মার্চ ন্যু ক্যাম্পে মেসিরা ইতিহাস লিখবেন, উয়েফার গবেষণায় সেটির সম্ভাবনাও শূন্য। তবে রিয়াল মাদ্রিদের জন্য গবেষণায় আছে সুখবর। নাপোলির বিপক্ষে ঘরের মাঠে প্রথম লেগে ৩-১ গোলে জেতা জিনেদিন জিদানের দল শেষ আটে উঠবে, সেটির সম্ভাবনা ৯৮.৮ শতাংশ! মার্কা।