বার্সেলোনার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমারের এই ছবিটাই বার্সেলোনার পুরো ম্যাচের গল্পটা বলে দিচ্ছে। কাল সেভিয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে বার্সা। ৫২ মিনিটে মাইকেল ক্রন-দেলির গোলে এগিয়ে যায় সেভিয়া, ৫৮ মিনিটে ব্যবধান বাড়ান ভিসেন্তে ইবোরা। বার্সেলোনার একমাত্র গোলটি অবশ্য নেইমারেরই, ৭৪ মিনিটে পেনাল্টি থেকে। চোটের কারণে মেসি ও ইনিয়েস্তা না থাকায় এই ম্যাচটা ছিল একটা বড় পরীক্ষা, লিগে গত তিন ম্যাচে দ্বিতীয় হারে সেই পরীক্ষায় ফেলই করল বার্সা। সেভিয়া কোচ উনাই এমেরির জন্য জয়টা অবিস্মরণীয় হয়েই থাকবে। কোচিং ক্যারিয়ারে ২১ বারের চেষ্টায় এই প্রথম বার্সার বিপক্ষে জয় তো তা-ই হওয়ার কথা! এএফপি