বালোতেল্লি ফিরছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদলে যাওয়া বালোতেল্লিকেই তাহলে দেখছে সিরি ‘আ’, যে বালোতেল্লির ‘পা জোড়া ছিনিয়ে নেওয়া যাবে, কিন্তু পা থেকে বল নেওয়া যাবে না!’
পরশু উদিনেসের ডিফেন্ডাররা কঠিন ট্যাকল করলেন বালোতেল্লিকে, সারাক্ষণ দুয়ো দিয়ে গেলেন তাদের সমর্থকেরা, কিন্তু বালোতেল্লিকে খ্যাপানো গেল না। মাঠ ও মাঠের বাইরে চরমভাবে বিতর্কিত ইতালিয়ান স্ট্রাইকার এদিন তাঁর আরদ্ধ কাজটা করেই মাঠ ছাড়লেন। নতুন মৌসুমে প্রথমবারের মতো শুরুর একাদশে থেকে দুর্দান্ত একটি গোল করলেন ফ্রি-কিক থেকে। তাতে মৌসুমের তৃতীয় জয়টি (৩-২) নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠল মিলান।
দলের কোচ সিনিসা মিহাইলোভিচ ভীষণ উচ্ছ্বসিত, ‘এই তো ফিরে পাওয়া গেল সত্যিকারের বালোতেল্লিকে!’ গোল পেয়ে বালোতেল্লি উচ্ছ্বসিত, তবে অনুপ্রাণিতই হচ্ছেন বেশি, ‘ধীরে ধীরে আমি ফর্মে ফিরছি, আশা করছি শিগগিরই আমি সমালোচকদের মুখ বন্ধ করতে পারব।’ আসলেই পারবেন বালোতেল্লি? এএফপি।