প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দল ঘোষণা করলেন ইতালির কোচ আন্তোনিও কন্তে। ৪ সেপ্টেম্বর হল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ। এর পাঁচ দিন পরই নরওয়ের সঙ্গে ২০১৬ ইউরোর বাছাইপর্বের ম্যাচ। পরশু কন্তে সবচেয়ে বড় চমকটা দিলেন মারিও বালোতেল্লিকে না ডেকে। এসি মিলান থেকে লিভারপুলে যোগ দেওয়া বিতর্কিত স্ট্রাইকারকে বাদ দেওয়ার জুতসই ব্যাখ্যাও আছে ইতালির নতুন কোচের কাছে। বিশ্বকাপে দুটি হলুদকার্ড পেয়েছেন। হল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচে খেলতে বাধা নেই, কিন্তু নিষেধাজ্ঞার কারণে বালোতেল্লি নরওয়ের সঙ্গে ইউরো বাছাইপর্বের ম্যাচটি খেলতে পারবেন না। স্বাভাবিকভাবেই কন্তে তাঁকে বিবেচনা করেননি। গোলডটকম।