প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরফপানিতে স্নান করার ধুম চলছে। এ ওকে চ্যালেঞ্জ দিচ্ছে, ও তাকে দিচ্ছে। তবে লিভারপুলের এক সমর্থক যা করলেন, সেভাবে কেউ চ্যালেঞ্জটা নিয়েছেন বলে মনে হয় না! মারিও বালোতেল্লি লিভারপুলে এসেছেন কাল। উদ্দেশ্য ছিল, স্বাস্থ্যপরীক্ষা করানো। বালোতেল্লির গাড়ি ক্লাব প্রাঙ্গণে এসে পৌঁছানোর অপেক্ষাতেই ছিলেন সেই ভক্ত। আসার পরই বরফশীতল পানি নিজের গায়ে ঢেলে দিলেন সেই ভক্ত। বলা বাহুল্য, খালি গায়েই ছিলেন। আর পিঠে লেখা একটা লাইন, যা বিখ্যাত করেছেন ইতালিয়ান স্ট্রাইকারই, ‘হোয়াই অলওয়েজ মি?’ লেখাটা বালোতেল্লি দেখেছেন কি না কে জানে, তবে কাণ্ডটা ঠিকই দেখেছেন। এমন পাগল ভক্ত দেখে তাঁর খুশিই হওয়ার কথা। মেট্রোডটকম।