বালোতেল্লির দোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারিও বালোতেল্লি কখন কী করেন বলা কঠিন। খ্যাপাটে কাণ্ডকীর্তিতে তাঁর জুড়ি মেলা ভার! স্ট্রাইকার হলেও বালোতেল্লি গোল পেলে সেটি হয়ে যায় বিরাট খবর! এ মৌসুমে লিভারপুলে নাম লেখানোর পর এখন পর্যন্ত দলটির জার্সি গায়ে গোল করেছেন মাত্র দুটি, সে দুটিও লিগ কাপ ও চ্যাম্পিয়নস লিগে। ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো খুলতে পারেননি গোলের খাতাই। তাই যথারীতি প্রশ্ন উঠেছে মাঠে তাঁর নিবেদন নিয়ে, মাঠের বাইরের আচরণও আতশি কাচের নিচে। তবে ইয়োহান ক্রুইফ সব ‘দোষ’ বালোতেল্লির কাঁধে চাপাতে নারাজ। বালোতেল্লির বেড়ে ওঠাতেই গলদ দেখছেন ডাচ কিংবদন্তি। সঠিক শিক্ষা পেলে নাকি এমন আচরণ করতেন না এই ইতালিয়ান। ক্রুইফের মতো মহাতারকা যখন এই কথা বলেন, বালোতেল্লির প্রতিক্রিয়া কী হয়, দেখাই যাক! গোলডটকম।