বালোতেল্লি আছেন, শুরলে নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময়টা একদমই ভালো যাচ্ছে না মারিও বালোতেল্লির। লিভারপুলের হয়ে লিগে এখনো গোলের দেখাই পাননি ইতালিয়ান স্ট্রাইকার। এমন সময়ে অন্তত একটা সুসংবাদ পেলেন, ইউরো বাছাইপর্বের জন্য ইতালি কোচ আন্তোনিও কন্তে আবার ডেকেছেন তাঁকে। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ইতালি বিদায় নেওয়ার পর বাদ পড়েছিলেন বালোতেল্লি। আগামী রোববার ক্রোয়েশিয়ার সঙ্গে আবারও হয়তো তাঁকে দেখা যাবে নীল জার্সিতে। ওদিকে চেলসির চোটগ্রস্ত উইঙ্গার আন্দ্রে শুরলে জায়গা পাননি জার্মানি জাতীয় দলে। এএফপি।