বালোতেল্লির কাণ্ড দেখুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক বিতর্কিত কাণ্ড ঘটিয়ে আলোচনায় থাকেন মারিও বালোতেল্লি। অবশ্য ইতালির এ স্ট্রাইকারের রসবোধও অতুলনীয়।
বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে ইতালির ম্যাচের আগে রানি এলিজাবেথের চুমু চেয়েছিলেন, কদিন আগে স্টেনগান হাতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেন। তবে এবার যা করলেন, তাতে অবশ্য বালোতেল্লিকে খারাপ বলার উপায় নেই!
এক হাতে বই, অপর হাতে ইস্ত্রি। গান শুনছেন, টি-শার্ট ইস্ত্রি করছেন, জ্লাতান জ্লাতান ইব্রামোভিচের আত্মজীবনী ‘আই অ্যাম জ্লাতান’ পড়ছেন, আবার কোমর দুলিয়ে নেচেও উঠছেন! রসাত্মক এ ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ইনস্টাগ্রামে।
কী বুঝলেন? যে ফুটবল খেলে, সে বই পড়ে, কাপড় ইস্ত্রি করে, আবার নাচেও! বালোতেল্লি পারেনও! সূত্র: মেট্রো।