প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিগে প্রথম দুই ম্যাচে ১-০ গোলের কষ্টার্জিত জয়ের পর তৃতীয় ম্যাচে লিলের সঙ্গে ১-১ ড্র। বোঝাই যাচ্ছে, নিসের সমস্যাটা আক্রমণভাগে। কিন্তু ফ্রেঞ্চ ক্লাবটির সভাপতি জাঁ-পিয়েরে রিভিয়ের সেটির যে সমাধান বের করেছেন, তা চমকে দেওয়ার মতোই। আনতে হবে মারিও বালোতেল্লিকে! গত চার মৌসুমে ইংল্যান্ড ও ইতালির লিগে মোটে ২ গোল করা খেপাটে ইতালিয়ানকেই মনে ধরেছে রিভিয়েরের। এমনিতেই লিভারপুলে বালোতেল্লিকে প্রয়োজনের অতিরিক্ত ভাবছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। ইতালির পালের্মোর পাশাপাশি তাঁকে পেতে নিসও আগ্রহ দেখাল। গত সপ্তাহে নাকি নিস ঘুরেও এসেছেন বালোতেল্লি। কিন্তু শনিবার লিল ম্যাচের পর নিস সভাপতি বলেই ফেললেন, ‘কারও কাছে বালোতেল্লির ফোন নম্বর আছে? ওকে ডাকো, আর বলো, নিসের একজন স্ট্রাইকার লাগবে।’ গোল।