বালোতেল্লির চুলের বাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশের রং আর বালোতেল্লির চুলের স্টাইল, দুই-ই যেন ক্ষণে ক্ষণে বদলায়। তাঁর চুলের রং কখনো লাল, কখনো সাদা। কখনো আবার একই সঙ্গে অনেক রঙের বাহার। সেই সঙ্গে পাল্টায় ছাঁটের ধরনও। ফুটবলের ‘ব্যাডবয়’ আরও একবার বদলেছেন তাঁর চুলের স্টাইল। এবার মাথার ডানে-বাঁয়ে নকশা করেছেন। এক পাশের নকশা দেখে মনে হচ্ছে যেন আগুনের শিখা! নতুন এই ছাঁটের পর পরশু লিভারপুলের অনুশীলন মাঠ মেলউডে প্রথমবারের মতো দেখা গেল তাঁকে। পরে অবশ্য নিজের ইনস্টাগ্রামেও দিয়েছেন নতুন ছাঁটের ছবি। নতুন এই স্টাইল নিয়ে যে লিভারপুল স্ট্রাইকার দারুণ খুশি সেটা বোঝা যাচ্ছে ছবি দেখেই। প্রিমিয়ার লিগে আজ অ্যানফিল্ডে এভারটনের বিপক্ষে মার্সিসাইড ডার্বিতেও খেলবেন নতুন চুলের স্টাইল নিয়েই। ডেইলি মেইল।