বালোতেল্লির পাটকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’—লিভারপুলের স্লোগানটা অন্তত মারিও বালোতেল্লির ক্ষেত্রে খাটছে না। এখন যে অবস্থা, তাতে লিভারপুল বালোতেল্লির পাশে নেই! শুরুটা অবশ্য কয়েক দিন আগে করেছেন বালোতেল্লির এজেন্ট মিনো রাইওলা। তাঁর অভিযোগ, লিভারপুলে থাকতে এই ইতালিয়ান স্ট্রাইকারকে ঠিকমতো মূল্যায়ন করা হয়নি। এর মধ্যে লিভারপুলের সাবেক ডিফেন্ডার জ্যামি ক্যারাঘার বলে বসলেন, বালোতেল্লি সর্বকালের সবচেয়ে অতিমূল্যায়িত খেলোয়াড়দের একজন। ক্যারাঘার আগে থেকেই এই খ্যাপাটে স্ট্রাইকারের তীব্র সমালোচক। কিন্তু বালোতেল্লিও চুপ থাকার পাত্র নন। টুইট করেছেন, ‘জেমি ক্যারাঘার, একজন বাজে খেলোয়াড়, ও রকমই নিন্দুক।’ কদিন আগেই লিভারপুল থেকে ফ্রেঞ্চ ক্লাব নিসে পাড়ি জমিয়েছেন বালোতেল্লি। কিন্তু পুরোনো ক্লাবের সঙ্গে ‘সম্পর্ক’ ঝেড়ে ফেলতে বোধ হয় আরও সময় লাগবে! ইএসপিএন।