প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ মৌসুমে ফুটবলে মারিও বালোতেল্লির অবদান কি জানেন? এক জোড়া বুট! ভুল পড়েননি। লিভারপুলে ব্রাত্য হয়ে পড়া ইতালিয়ান স্ট্রাইকার তাঁর স্পনসর পুমার সঙ্গে মিলে বাজারে ছেড়েছেন শিশুদের উপযোগী বুট। বালোতেল্লি বলে কথা, এই বুট মোটেই বাজারের আর দশ জোড়া বুটের মতো নয়! ‘সুপার মারিও’র চুলের ধরনের সঙ্গে মিল রেখে মোহিকান ধাঁচ রাখা হয়েছে বুটের পেছনের দিকে। শুধু তা-ই নয়, বালোতেল্লির বিখ্যাত ‘হোয়াই অলওয়েজ মি’ স্লোগানটাও বড় করে লেখা আছে পাশেই। ইতালি জাতীয় দলের জার্সির সঙ্গে মিল রেখে বুটের রং রাখা হয়েছে নীল। এতেই শেষ নয় ‘ব্যাড বয়’ বালোতেল্লির কীর্তি। বুট জোড়ার সঙ্গে মিল রেখে একটা বলও বাজারে ছাড়া হয়েছে। ইএসপিএন।