প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার সিটিতে যত দিন ছিলেন, হেঁশেলের ধারকাছ দিয়েও যাননি। হয় বাইরে থেকে খাবার নিয়ে এসেছেন বা কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে এসেছেন। মারিও বালোতেল্লি আবার ফিরে এসেছেন ইংল্যান্ডে। এবার ঠিক করেছেন, মাঝেমধ্যে রান্না করবেন। কিন্তু খ্যাপাটে এই ইতালিয়ান স্ট্রাইকার একদমই রাঁধতে পারেন না। গত নভেম্বরে ইতালিয়ান একটি টিভিতে রান্নার এক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই স্বীকার করেছিলেন, কখনো রান্নাঘরের কুটোটিও নেড়ে দেখেননি। তাঁর মা নাকি এতটাই ভালো রান্না করতেন, সেটা করার দরকারই হয়নি। কিন্তু ইংল্যান্ডে তো মা নেই, সব সময় আর বাইরে খাওয়াও যায় না। বালোতেল্লি তাই ঠিক করেছেন রান্নার ক্লাসে ভর্তি হবেন। এএনআই।