বাশআপ সভাপতি মারুফ হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল ফেডারেশনের নির্বাচনে সহসভাপতি পদে পরাজিত হয়েও ক্রীড়াঙ্গনে থেকে যাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান। সম্প্রতি তাঁকে বাংলাদেশ শারীরিক আত্মরক্ষামূলক পদ্ধতি (বাশআপ) অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নিয়োগ দিয়েছে সরকার। এই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হয়েছেন খালেদ মনসুর। বাশআপ মূলত মার্শাল আর্টেরই আরেকটি সংস্করণ।