প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় তিনি। গত মৌসুমটা ঠিক মনের মতো না গেলেও মাঝেমধ্যে পায়ের ভেলকি ঠিকই দেখিয়েছেন। আরেকবার তাঁর বাঁ পায়ের জাদুতে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন গ্যারেথ বেল। এটি অবশ্য ফুটবলে নয়, বাস্কেটবলে! ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বুধবার নিজেই একটি ভিডিও আপলোড করেন এই ওয়েলশ উইঙ্গার, যেটি দেখে নিন্দুকেরাও বাস্কেটবলে তাঁর ‘পায়ের দক্ষতা’ মেনে নিতে বাধ্য। ভিডিওতে দেখা যায়, বাস্কেটকে নিজের পেছনে রেখে বেল একটি বাস্কেটবল দুবার এ-পা ও-পায় নাচিয়ে বাঁ পায়ের নিয়ন্ত্রণে নিয়ে আলতো চিপে মাথার ওপর দিয়ে সরাসরি ফেললেন বাস্কেটে। মজার ব্যাপার হচ্ছে পুরো সময়টিতে একটিবারের জন্যও তিনি পেছনে বাস্কেটের দিকে তাকাননি। ভিডিওটি দেখার পর রিয়াল মাদ্রিদ ও ওয়েলশ সমর্থকেরা নিশ্চয়ই ফুটবল মাঠেও গ্যারেথ বেলের এমন কারিকুরি দেখার অপেক্ষায় থাকবেন। গোলডটকম।