বাস্তবতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেনাল-সাউদাম্পটন ম্যাচ। শেষ বাঁশি বাজার পরই হঠাৎ একজন দৌড়ে গেলেন আর্সেনালের ডাগআউটের দিকে। প্রথমে ধারণা করা হয়েছিল মাঠের মধ্যে দায়িত্বপ্রাপ্ত কেউ। কিন্তু আগন্তুককে চিনতে ভুল হলো না নিরাপত্তাকর্মীদের। পাকড়াও করা হলো তাঁকে। আর্সেনালের ২-০ গোলে হারের পর ওই দর্শকের এমন আচরণকে সাফল্যবঞ্চিত আর্সেনাল সমর্থকদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখা হচ্ছে। গত বছর এফএ কাপ জয়ের পর কোনো সাফল্য নেই আর্সেনালের। পরশুর হারের পর পয়েন্ট তালিকার ছয়ে নেমে গেছে দল। কিন্তু আর্সেনাল কোচ ওয়েঙ্গার বলছেন, ওই সমর্থক ছিলেন সাউদাম্পটনের, ‘উঠতি যুবকটিকে সাউদাম্পটনের দশর্ক বলেই মনে হয়েছিল আমার। সে মোটেও আক্রমণাত্মক ছিল না। সে কিছু বলেছে বলেও মনে হয় না আমার।’ আটক হওয়া যুবকটিকে সাউদাম্পটন সমর্থক বলে কি নিজেকে বাঁচাতে চাইলেন ওয়েঙ্গার? এএফপি।