বাড়াবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডার্বি ম্যাচে উত্তেজনা ছড়াবেই। সেটি কাপ ম্যাচ হলে তো আরও। তাই বলে সমর্থক মাঠে ঢুকে প্রতিপক্ষ খেলোয়াড়ের গলা চেপে ধরবেন? পরশু ইংলিশ লিগ কাপের দ্বিতীয় রাউন্ডে বার্নলি ম্যাচে এমন কাণ্ডই করেছেন ব্ল্যাকবার্ন রোভার্সের দুই সমর্থক। ল্যাঙ্কাশায়ারের দুই ক্লাবে এখন অনেক ব্যবধান। বার্নলি প্রিমিয়ার লিগে, ব্ল্যাকবার্ন তৃতীয় বিভাগে! ম্যাচটা বার্নলি জিতেছে ২-০ গোলে। কিন্তু ঝামেলা বাধালেন ব্ল্যাকবার্নের ওই দুই সমর্থক। দল প্রথম গোল খাওয়ার পর মাঠে ঢুকে বার্নলি মিডফিল্ডার অ্যাশলি ওয়েস্টউডের গলা চেপে ধরেন একজন, আরেক সমর্থকও এ সময় মাঠে ঢুকে পড়েন। বার্নলির সমর্থকেরাও একেবারে ‘নিষ্পাপ’ ছিলেন না। আতশবাজি ফুটিয়েছেন মাঠে, তাতে ৯ বছরের এক শিশু সামান্য আহতও হয়েছে। ডেইলি মেইল।